
এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি। জানান, দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার চেষ্টা করা হবে।

শুকনো মৌসুমে পানি সংরক্ষণ, বর্ষায় জলাবদ্ধতা কমাতে খাল খনন: ত্রাণমন্ত্রী দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানো সম্ভব হবে।

বন্যার্তদের জন্য সারাদেশের ঐক্যবদ্ধতা আগে দেখিনি : দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা
বন্যাদুর্গতদের জন্য সারাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তা আগে দেখেননি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের দু’টি বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।