চিকিৎসক সংকটে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৫০ শয্যার হাসপাতালটি নির্ভরতা প্রায় আড়াই লাখ মানুষের, অথচ সেখানে চিকিৎসক আছেন দুই জন, বন্ধ অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষাও। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা।