Recent event
দ্বীপজেলা ভোলা
ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার অভিযোগ, আহত ৩

ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার অভিযোগ, আহত ৩

ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

ক্ষমতার পালাবদলেও বদলায়নি ভাগ্য; উন্নয়নমুখী নেতৃত্ব চান ভোলার নারীরা

ক্ষমতার পালাবদলেও বদলায়নি ভাগ্য; উন্নয়নমুখী নেতৃত্ব চান ভোলার নারীরা

প্রাকৃতিক সৌন্দর্য আর গ্যাস বিদ্যুতে সমৃদ্ধশালী জেলা হয়েও বারবার ক্ষমতার পালাবদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের। নির্বাচন ঘিরে এবার বদলের প্রত্যাশায় এ জেলার নারীরা। নিরাপদ জীবন, সহিংসতামুক্ত পরিবেশ আর কর্মসংস্থান নিশ্চিত করতে উন্নয়নমুখী নেতৃত্ব চান তারা।

বর্ষা এলেই আতঙ্ক মনপুরায়; প্রশ্নবিদ্ধ কোটি টাকার বাঁধ প্রকল্প

বর্ষা এলেই আতঙ্ক মনপুরায়; প্রশ্নবিদ্ধ কোটি টাকার বাঁধ প্রকল্প

নদীঘেরা দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা। যেখানে বর্ষা মানেই আতঙ্ক, ভাঙন মানেই ঘরছাড়া হওয়ার ভয়। মনপুরাকে রক্ষায় ৩ বছর আগে ( ২০২২ সালে) ১ হাজার ১১৭ কোটি টাকার উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়। যেখানে হওয়ার কথা ছিল ৫২ কিলোমিটর বাঁধ, ১৭১টি সাব মার্সিবল স্পার, ৩৭ কিলোমিটারে জিও ব্যাগ ও টিউব ডাম্পিং আর ১০টি স্লুইচ গেট। কিন্তু কাজের গুণগত মান, ঠিকাদারদের অনিয়ম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ আছে, বাঁধের নকশাও বদলেছে প্রভাবশালীদের হস্তক্ষেপে।

অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে ভোলা সদর হাসপাতালের রোগীরা

অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে ভোলা সদর হাসপাতালের রোগীরা

নানা অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোগান্তির যেন শেষ নেই ভোলা সদর হাসপাতালে। চিকিৎসা নিতে এসে রোগীরা আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকা ও তেলাপোকার উপদ্রব। ফলে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এতকিছুর পরও হাসপাতাল কর্তৃপক্ষের নীরব ভূমিকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।