স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৮০ জন যাত্রী। দেশটির মধ্যাঞ্চলীয় কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের উরদা শহরের কাছে এই রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে। ২০১৩ সালের পর এটিকে স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।