
এপ্রিলের ১৮ তারিখ থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী
আগামী ১৮ এপ্রিল থেকে দেশে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার: পূজা উদযাপন ফ্রন্ট
কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ির পাশের একটি বটগাছে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি করে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি বছর ৩০ রোজা পূর্ণ হচ্ছে এবং আগামী শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

সুশৃঙ্খলভাবে যাকাত সংগ্রহ ও বণ্টনের উদ্যোগ নেয়া হচ্ছে: ধর্মমন্ত্রী
সুশৃঙ্খলভাবে যাকাত সংগ্রহ ও বণ্টনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম কায়কোবাদ। যাকাত বোর্ড পুনর্গঠন করা হবে জানান তিনি। আজ (সোমবার, ৯ মার্চ) সচিবালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিনের মধ্যে যাকাত ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। বৈঠক শেষে এ কথা জানান ধর্মমন্ত্রী।

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সবদিক পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী
ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনে ‘ধর্ম ব্যবসায়ীদের’ জায়গা হবে না: ধর্মমন্ত্রী
‘ধর্ম ব্যবসায়ীদের’ ইসলামিক ফাউন্ডেশনে জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ‘ধর্ম ব্যবসা’ করতে চায়, তাদেরও জায়গা দেয়া হবে না।

মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে।

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

'যেসব এজেন্সি হজযাত্রী পাঠাতে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা'
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, যেসব এজেন্সি হাজযাত্রী প্রেরণে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ (শনিবার, ৮ জুন) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ আল-কুরআনের মোড়ক উন্মোচন
হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল-কুরআনের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এই মোড়ক উন্মোচন করেন।

'৩০ হাজার হজযাত্রীর ভিসা না হলেও জটিলতা নেই'
চলতি বছরের হজযাত্রার প্রথমদিনের ৭ ফ্লাইটের আড়াই হাজারের বেশি হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। এবার ইমিগ্রেশনসহ সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। তবে খরচ কমলে কোটার পুরো যাত্রীই যেত বলে মনে করেন অনেকে। এদিকে ৩০ হাজার যাত্রীর ভিসা এখনো পর্যন্ত না হলেও জটিলতার কোন শঙ্কা নেই বলে জানান ধর্মমন্ত্রী।