
জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা; ধসে পড়া ভবনে এখনো চলছে প্রাণের খোঁজ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযজ্ঞ, শত শত ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা হতবিহ্বল করেছে পুরো বিশ্ববাসীকে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ, প্রিয়জনদের কাকুতি-মিনতির মতো অজস্র হৃদয়বিদারক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সেখানে অক্লান্ত কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও দুই এগারো বছরের শিশু। বাঁচানো গেছে একটি নবজাতক,গুরুতর আহত কয়েকটি শিশুসহ এক অশীতিপর বৃদ্ধকে। সামনে এসেছে এরকম আরো বেশ কিছু অলৌকিক-হৃদয়বিদারক ঘটনা।

আবারও হারিকেনের কবলে পড়তে যাচ্ছে মেক্সিকো-ফ্লোরিডাবাসী
মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও হারিকেনের কবলে পড়তে যাচ্ছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবাসী। হারিকেন মিল্টন ক্রমেই শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি পাঁচে রূপ নিয়ে স্থানীয় সময় বুধবার নাগাদ ফ্লোরিডা উপকূলে আছড়ে পরতে পারে। এর প্রভাবে এরই মধ্যে মেক্সিকো উপকূলে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। হারিকেন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখছেন মেক্সিকো ও ফ্লোরিডাবাসী। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস।