
বাজারে নতুন ১০ টাকার নোট, আসল-নকল চিনবেন যেভাবে
নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট (New 10 Taka Note) আজ (মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে সব শাখা থেকে এই নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি আগের নোটগুলোও সচল থাকবে।

ঈদে আসছে না নতুন টাকা, চড়া দাম খোলাবাজারে
মে মাসে নতুন নকশার নোট
ঈদে নতুন জামার সাথে বাড়তি আনন্দ যোগ করে নতুন টাকার সালামি। প্রতিবারই ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হলেও এবারই ব্যতিক্রম। পুরানো টাকা বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্তে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই খোলা বাজারে ছোট টাকার বান্ডেলে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে গ্রাহককে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন টাকার খোঁজে ব্যাংকে ব্যাংকে ছোটাছুটি
নতুন টাকা না পেলে যেন ঈদ পরিপূর্ণ হয় না। শুধু শিশু নয় বড়দেরও নতুন টাকা পছন্দ। তাই ব্যাংকে ব্যাংকে খোঁজা হচ্ছে নতুন টাকা। চাহিদা পূরণ করতে না পারায় জমজমাট হয়ে উঠেছে টাকার হাট। অতিরিক্ত টাকা দিয়ে কিনছেন নতুন টাকা।