নতুন নোট
ব্যাংকে না থাকলেও ফুটপাতে বেশি দামে মিলছে নতুন নোট

ব্যাংকে না থাকলেও ফুটপাতে বেশি দামে মিলছে নতুন নোট

ব্যাংকে নেই, তবে ফুটপাতে প্রতিদিনই বসছে নতুন নোটের দোকান। প্রতিনিয়তই আসছে নতুন নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট সরবরাহ বন্ধ ঘোষণার পর কালোবাজারে দাম বেড়েছে দ্বিগুণ। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চাহিদার তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা না থাকায় হয়েছে সরবরাহ সংকট।

ঈদ উপলক্ষে নতুন নোট; কখন-কোথায় পাওয়া যাবে, কোন বান্ডিল কত?

ঈদ উপলক্ষে নতুন নোট; কখন-কোথায় পাওয়া যাবে, কোন বান্ডিল কত?

পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে নতুন নোটের ব্যবসা (New Note Business)। ঈদ সালামি (Eid Salami), যাকাত ও ফিতরা বিতরণের জন্য নতুন চকচকে নোটের চাহিদা বরাবরই বেশি থাকে। তবে এবার বাজারে নতুন নোটের সংকট থাকায় বিক্রেতারা আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

ঈদে মিলবে না নতুন নোট

ঈদে মিলবে না নতুন নোট

প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরের (Eid-ul-Fitr) আগে ছোটদের ঈদ সালামি (Eid Salami) আর প্রিয়জনদের উপহার দিতে নতুন চকচকে নোটের ব্যাপক চাহিদা থাকে। তবে এবার সেই চিরচেনা সুযোগটি থাকছে না। আজ (রোববার, ৮ মার্চ) বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে বাজারে কোনো নতুন টাকা (New Banknotes) সরবরাহ বা বিনিময় করা হবে না।

আজ  বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, মিলবে যেভাবে

আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, মিলবে যেভাবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ (মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে এই নোটটি ইস্যু করা হলো। প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে নোটটি পাওয়া যাবে।

আজ থেকে ব্যাংকে পাওয়া যাচ্ছে নতুন টাকা

আজ থেকে ব্যাংকে পাওয়া যাচ্ছে নতুন টাকা

ঈদ উপলক্ষে আজ রোববার (৩১ মার্চ) থেকে শুরু হয়েছে নতুন টাকা বিনিময়। এজন্য ব্যাংকের নির্ধারিত শাখায় নতুন বুথও খোলা হয়েছে। এবার মোট ১০৬ কোটি ৫৬ লাখ টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার নিরাপত্তার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা না দেয়ায় ব্যাংকগুলোতে গ্রাহকের চাপ বেড়েছে।

ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে

ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ মার্চ থেকে এ নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বুধবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।