
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন পেশায় শুধু অর্থ উপার্জনই শেষ কথা নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের মানবিক হতে হবে। বিপদে পড়ে মক্কেলরা আইনজীবীর কাছে আসেন এবং তার ওপর আস্থা রাখেন। সে আস্থার মর্যাদা দেয়া আইনজীবীর দায়িত্ব।

অবাধ তথ্যপ্রবাহের পূর্বশর্ত বস্তুনিষ্ঠ তথ্য: তথ্যমন্ত্রী
অবাধ তথ্যপ্রবাহের প্রধান পূর্বশর্ত সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য। তথ্যের স্বাধীনতা যেমন কাম্য, তেমনি অপতথ্য রোধ করে পরিচ্ছন্ন তথ্য (ক্লিন ইনফরমেশন) নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ (শনিবার, ২ মে) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষায়, গবেষণায় এবং অভিযোজ্য প্রযুক্তিতে আরও বিনিয়োগ বাড়াতে হবে; যাতে কৃষির ভবিষ্যৎ সুরক্ষিত হয়।