
ঝালকাঠিতে নির্বাচনি তৎপরতায় কতটা গুরুত্ব পাচ্ছে নারীদের দাবি
সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বেড়েছে নির্বাচনি তৎপরতা। জেলার মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। এত বড় ভোটব্যাংক হওয়া সত্ত্বেও নারীদের প্রত্যাশা ও দাবি কতটা গুরুত্ব পাচ্ছে, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

মেহেরপুরে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারই ‘মূল ফ্যাক্টর’
নির্বাচনি প্রচারণা শুরুর আগে জয়-পরাজয় নিয়ে শুরু হয়েছে মেহেরপুরের নারীদের মধ্যে জল্পনা। এবার নির্বাচনে হার-জিতের ক্ষেত্রে নির্ধারক হতে পারে নারী ভোটার। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটার বেশি। তাই অঞ্চলের নারী ভোটারদের অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা জানান, সবার আগে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান তারা।

অধিকার-নিরাপত্তা চান পাবনার নারী ভোটাররা
নারীরা যখন সোচ্চার সমঅধিকার নিয়ে, এমন সময়ে নির্বাচনে নিজেদের ভোটের গুরুত্ব নিয়ে নানা ভাবনা পাবনার নারী ভোটারদের। এবারের নির্বাচনে তারা নিশ্চিত করতে চায় তাদের অধিকার-নিরাপত্তা, বাড়াতে চান তাদের কর্মপরিধি। তাই সকল শঙ্কা পেছনে ফেলে নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে প্রত্যাশা তাদের।

নির্বাচনি লড়াই: কক্সবাজারের ভবিষ্যৎ নির্ভর করছে নারীদের রায়ে
নির্বাচনি লড়াইয়ে কক্সবাজারের সাগরপাড়ে বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতোই সরব এ অঞ্চলের নারী ভোটাররা। শুঁটকিপল্লীর শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা—কক্সবাজারের আগামীর নেতৃত্বে কার জয় হবে, তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের ওপর।

ইশতেহারে নারীর কথা, ভোটের পরে নীরবতা—ভাঙবে কি পুরনো ধারা?
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতিবার ভোটের ইশতেহারে থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো। ফলে আড়ালেই থেকে যায় নারীরা। নতুন বাংলাদেশে রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা।

টাঙ্গাইলে এক বছরে ভোটার বেড়েছে ৫০ হাজার
টাঙ্গাইলের ১২টি উপজেলায় এক বছরে ভোটার বেড়েছে ৫০ হাজার ২৮৫ জন। ২০২৩ সালের জেলার মোট ভোটার ছিল ৩১ লাখ ৮৪ হাজার ৫২৯ জন। ২০২৪ সালে মোট ভোটার হয়েছে ৩২ লাখ ৩৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৩৩ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার বেড়েছে ১৬ হাজার ৪০৮ জন। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সকালে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।