Recent event
নার্সারি
সবজি চারা উৎপাদনে দেশজুড়ে খ্যাতি ছড়িয়েছে বগুড়ার ৫ গ্রাম

সবজি চারা উৎপাদনে দেশজুড়ে খ্যাতি ছড়িয়েছে বগুড়ার ৫ গ্রাম

বগুড়ার শাজাহানপুরে উন্নত মানের সবজি চারা উৎপাদনে খ্যাতি ছড়িয়েছে দেশজুড়ে। পাঁচটি গ্রামে দুই শতাধিক সবজি চারার নার্সারি গড়ে উঠেছে। যেখানে উৎপাদন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটোসহ শীতকালীন সব ধরনের সবজি চারা। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতার আগমনে প্রতি মৌসুমে সবজি চারা কেনা-বেচা হয় প্রায় ১৫ কোটি টাকার। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে আরও বাড়বে জানান চারা চাষিরা।

স্বরূপকাঠি এখন নার্সারির জনপদ; বদলে দিচ্ছে হাজারো জীবনের গল্প

স্বরূপকাঠি এখন নার্সারির জনপদ; বদলে দিচ্ছে হাজারো জীবনের গল্প

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা এখন শুধু কাঁঠাল আর সুপারি গাছে নয়, পরিচিত দেশের অন্যতম বৃহৎ নার্সারি অঞ্চলের নামেও। দুই শতাব্দী আগে শুরু হওয়া এ নার্সারি শিল্প এখন ঘুরিয়ে দিচ্ছে হাজারো মানুষের ভাগ্য। স্বরূপকাঠির নার্সারিগুলো শুধু অর্থনৈতিকভাবেই নয়, পরিবেশ রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার সবুজ সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে, গ্রামীণ অর্থনীতির অন্যতম রোল মডেল হয়ে উঠতে পারে এ নার্সারি শিল্প।

হরিরামপুরে ১ হাজার ৬০০ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

হরিরামপুরে ১ হাজার ৬০০ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে এক হাজার ছয়শত নিষিদ্ধ ও পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ১ জুলাই) দুপুরে উপজেলার ঝিটকা দফাদারপাড়া নার্সারি, বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারি ও সম্পা নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

পিরোজপুরে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চারার বাজার

পিরোজপুরে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চারার বাজার

পিরোজপুরের নেছারাবাদের সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ফল ও ফুলের চারার বাজার। মৌসুমে যেখান থেকে প্রতি মাসে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ কোটি টাকার চারা। এই বাজার ঘিরে গড়ে ওঠা প্রায় হাজার খানেক নার্সারিতে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। চারার বাণিজ্য আরো এগিয়ে নিতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়ার পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন।

হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ

হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ

হবিগঞ্জে অতিবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে শীতকালীন সবজি চাষ। ঘন ঘন বৃষ্টির কারণে এখনও সবজির চারা লাগাতে পারছেন না কৃষক। বড় ধরনের ক্ষতির শঙ্কা তাদের। একই সাথে বাজারেও শীতকালীন সবজির ঘাটতি দেখা দিতে পারে। যদিও কৃষি বিভাগ বলছে, আগামীতে আরো বৃষ্টি না হলে সংকট কেটে যাবে।

বগুড়ায় বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি

বগুড়ায় বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রায় ৩ শতাধিক চারার তৈরির নার্সারি গড়ে উঠেছে। বেগুন, পেঁপে, কপি, মরিচ, টমেটোসহ দেশি বিদেশি নানা দুর্লভ গাছের চারা তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় সহস্রাধিক মানুষ। চারা উৎপাদনে কিছু সমস্যা থাকলেও বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি হচ্ছে এখান থেকে। চারা উৎপাদনকারীদের প্রশিক্ষণসহ তদারকির করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

এবারের বৃক্ষমেলায় ১৬ কোটি টাকার গাছ বিক্রি

এবারের বৃক্ষমেলায় ১৬ কোটি টাকার গাছ বিক্রি

জাতীয় বৃক্ষমেলা ২০২৪ এর পর্দা নামছে আজ ( শনিবার, ১৩ জুলাই)। মাসব্যাপী পুরো আয়োজন ছিল ক্রেতা-দর্শনার্থী মুখর। মেলাজুড়ে ছিল দেশি-বিদেশি দুই শতাধিক প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছের পসরা। এবারের মেলায় ১২১টি স্টল থেকে ৩০ লাখের বেশি চারা গাছ বিক্রি হয়েছে, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বিক্রেতারা বলছেন, এবারের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দেশিয় ফলদ উদ্ভিদ। জাতীয় বৃক্ষমেলার মাধ্যমে বিলুপ্তপ্রায় দেশীয় নানা প্রজাতির বৃক্ষের সঙ্গে পরিচয় ঘটেছে ক্রেতা-দর্শনার্থীদের।

শখের ছাদবাগান এখন আয়ের উৎস

শখের ছাদবাগান এখন আয়ের উৎস

শখের ছাদবাগানই এখন আয়ের উৎস হয়েছে রাজশাহী নগরীর মানুষের। তাই নার্সারির পাশাপাশি ছাদবাগানে ঝুঁকছেন অনেকেই।

নড়াইলে ৫শ’ বিঘা জমিতে বরই আবাদ

নড়াইলে ৫শ’ বিঘা জমিতে বরই আবাদ

অনুকূল আবহাওয়া ও ভালো দাম পাওয়ায় নড়াইলে বাণিজ্যিকভাবে বরই আবাদ বাড়ছে। এবার জেলার অন্তত ৫শ’ ২৩ বিঘা জমিতে মিষ্টি বরই আবাদ হয়েছে।

ফসলের হাসিতেই কৃষকের বসন্ত

ফসলের হাসিতেই কৃষকের বসন্ত

কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়। প্রকৃতি জুড়ে বেজে ওঠে বসন্তের সুর। এই বসন্তের আনন্দ-আয়োজনের আড়ালে থাকা প্রধান কারিগর কৃষকের ঘরে কি বসন্ত আসে? তাদের বসন্তের রঙই বা কেমন?