Recent event
নাসীরুদ্দীন পাটওয়ারী
সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে, ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা হয়: মির্জা আব্বাস

সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে, ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা হয়: মির্জা আব্বাস

হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বিএনপিকে, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুষছে এনসিপি। তবে এই অভিযোগের জবাবে তিনি বলেছেন, এগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে। তবে ওরা উস্কানি দিচ্ছে, যাতে হামলা করা হয়।

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে: নাহিদ

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ‘মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে’ ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় ‘ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে’ বলেও জানান তিনি।

ইসির পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসির পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সরকারী কর্মকর্তাদের জোরপূর্বক মিছিলে নিয়ে যাচ্ছে একটি পক্ষ’ বলে অভিযোগ করে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ এর ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে। সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিগত সরকারগুলোর ব্যর্থতায় দেশকে অনিবার্য পরিণতিতে ভুগতে হয়েছে: এনসিপি

বিগত সরকারগুলোর ব্যর্থতায় দেশকে অনিবার্য পরিণতিতে ভুগতে হয়েছে: এনসিপি

মুক্তিযুদ্ধ পরবর্তী সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশকে ব্যর্থতার অনিবার্য পরিণতি ভুগতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা।