
রমজানের আগে রাজশাহীতে বেড়েছে নিত্যপণ্যের দাম
রাজশাহীতে রমজান আসার আগেই বেড়েছে কাঁচা সবজি ও ইফতারে ব্যবহারিত পণ্যের দাম। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় এ চিত্র।

রমজান আসার আগেই সিলেটে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে
পবিত্র রমজান মাস আসার আগেই সিলেটের কাঁচাবাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর সবজি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

মৌলভীবাজারের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
মৌলভীবাজারে নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। সব ধরনের সবজি, মাছ, ডিম ও পোল্ট্রি মোরগের দাম বেড়েছে হঠাৎ করেই। ক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকি না থাকায় ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা, আর সেই বাড়তি চাপ গুণতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

রাজধানীতে সবজির দাম আকাশছোঁয়া, নিত্যপণ্যেরও ঊর্ধ্বগতি
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে নাভিশ্বাস ক্রেতাদের। ১ শ’ টাকার নিচে মিলছে হাতেগোনা কয়েকটি সবজি। সপ্তাহের ব্যবধানে করলা, কচুর লতি, বেগুন, গাজর থেকে শুরু করে সিম, টমেটো, সবকিছুর দামই বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। একইসঙ্গে নিত্যপণ্যের বাজারেও আটা, ময়দা আর মসুর ডাল কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। সরবরাহ ঘাটতির যুক্তি দিচ্ছেন বিক্রেতারা, তবে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ ক্রেতারা।

সবজির দাম উর্ধ্বমুখী, কাঁচামরিচে ডাবল সেঞ্চুরি—দুর্ভোগে ক্রেতারা
বাজারে সবজির বেশ সরবরাহ থাকলেও মিলছে না স্বস্তি। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচের কেজি পৌঁছেছে ২০০ টাকায়। শুধু সবজি নয়, অস্থির চালের বাজারও ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের।

বরিশালে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বাড়ি ভাড়া, হিমশিম অবস্থা ভাড়াটিয়াদের
বরিশালে প্রতিবছর নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা ভাড়াটিয়াদের। এদিকে বাড়িওয়ালারা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। সরকার নিয়ন্ত্রক নিয়োগ করলে কার্যকর ফল মিলবে বলে মনে করে সিটি কর্পোরেশন।

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, হিমশিম ক্রেতাদের
দেশের বিভিন্ন জেলায় চড়া সবজির বাজার। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছও, হিমশিম অবস্থা ক্রেতাদের। বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাংসের বাজারে।

ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে খোদ মার্কিনরাই
বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে পড়তে শুরু করেছেন খোদ মার্কিনরাই। হুমড়ি খেয়ে কিনছেন নিত্যপণ্য। ব্যবসা টিকে থাকবে কিনা, সেই আশঙ্কায় দিন পার করছে মেক্সিকো, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কয়েকদিনেই যে প্রভাব পড়েছে, তা আবারও মনে করিয়ে দিচ্ছে বিশ্ব মন্দার কথা।

ভূমিকম্পের এক সপ্তাহ পর স্বাভাবিক জীবনে ফিরছে মিয়ানমার
এক সপ্তাহের বেশি সময় পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে ভূমিকম্প কবলিত মিয়ানমারে। ৭ দশমিক ৭ মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালেতেও ফিরছে ছন্দ।

রমজানে সারাদেশের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
রমজানকে কেন্দ্র করে বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। চাল, ডাল, চিনি, ছোলাসহ বেশিরভাগ পণ্যের দামই চড়া। এদিকে, সরকারি নানা উদ্যোগের পরও বাজারে কাটছে না তেলের সংকট। দামের লাগাম টানতে নিয়মিত বাজার তদারকির বিকল্প নেই বলছেন ভোক্তার।

‘নির্ধারিত সময়ে পণ্য না ছাড়লে তিনগুণ জরিমানা’
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে, তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ৪ মার্চ) সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চলতি সপ্তাহে কেটে যাবে সয়াবিন তেলের সংকট: বাণিজ্য উপদেষ্টা
চলতি সপ্তাহে কেটে যাবে সয়াবিন তেলের সংকট। রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের দামও ৭ দিনের মধ্যে কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। এছাড়া ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।