নুরুল হক নুর
মন্ত্রীদের কমপক্ষে ১০ ও এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত: নুরুল হক

মন্ত্রীদের কমপক্ষে ১০ ও এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত: নুরুল হক

জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সারা দেশের জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

সারা দেশের জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

সারা দেশের জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসকের সংকট রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচালনা পরিষদের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

বিনা খরচে প্রবাসীদের মরদেহ আনার উদ্যোগ নেয়া হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিনা খরচে প্রবাসীদের মরদেহ আনার উদ্যোগ নেয়া হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

৩৩ বছর বয়সে প্রথম ভোট দিলাম: নুর

৩৩ বছর বয়সে প্রথম ভোট দিলাম: নুর

নুরুল হক নুর বলেছেন, ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম এবং আমি নিজেই প্রার্থী। আজ আমার জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিন শেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।

‘বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না’

‘বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না’

সরকার বিএনপি ছাড়া অন্য কেউ গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘দেশকে পরিবর্তন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

২-৪টা আসনের জন্য নয়, ন্যায্যতার বিচারে সমঝোতায় জোট হবে: নুর

২-৪টা আসনের জন্য নয়, ন্যায্যতার বিচারে সমঝোতায় জোট হবে: নুর

২-৪টা আসনের জন্য নয়, বরং দেশের প্রয়োজনে জোট করলে তা ন্যায্যতার বিচারে আসন সমঝোতায় জোট হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন নুরুল হক নুর

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন নুরুল হক নুর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

জুলাই সনদের নামে রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে: নুর

জুলাই সনদের নামে রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে: নুর

জুলাই সনদের নামে এখন রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘জোট করলেও নির্বাচনে দলীয় মার্কায় নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’

‘জোট করলেও নির্বাচনে দলীয় মার্কায় নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’

কারও সঙ্গে জোট করলেও গণঅধিকার পরিষদের নেতারা আগামী নির্বাচনে নিজ দলীয় মার্কায় নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভাগীয় গণসমাবেশ ও কর্মীপরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তারেক রহমান

নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তারেক রহমান

লন্ডন থেকে টেলিফোনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেন।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

গণঅধিকার পরিষদের (জিওপি) ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের কারণে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।