
প্রতি কেজি ১০ টাকায় পণ্য পাঠাবে ডাক বিভাগ, জেনে নিন বুকিংয়ের নিয়ম ও খরচ
বর্তমান সময় অনলাইনে পণ্য কেনাবেচা ও ই-কমার্সের (E-commerce Business in Bangladesh) ক্ষুদ্র উদ্যোক্তা (Small Business Entrepreneurs) বা সাধারণ ব্যবহারকারীদের কাছে কুরিয়ার সার্ভিসের উচ্চ মাশুল (High Courier Charges) সব সময়ই একটি বড় বাধা। এই পরিস্থিতিতে সাশ্রয়ী ও দ্রুততম পরিবহন নিশ্চিত করতে বাংলাদেশ ডাক বিভাগ (Bangladesh Post Office) চালু করেছে তাদের বিশেষ পার্সেল সেবা স্পিডপোস্ট (Speed Post Parcel Service)। 'আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে মাত্র ১০ টাকায় জেলা শহরগুলোতে মাত্র ২ দিনে পার্সেল ডেলিভারি (2-Day Parcel Delivery) দিচ্ছে এই সরকারি প্রতিষ্ঠান (Bangladesh Post Office Speed Post Rules & Charges)।

এফসিএল কন্টেইনার ডেলিভারিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত
পোশাক শিল্প ছাড়া সব এফসিএল কন্টেইনার দু'মাসের জন্য পরীক্ষামূলকভাবে বেসরকারি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে কার্যকর হবে এই সিদ্ধান্ত। ডিপো সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা আইসিডিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অতিরিক্ত চার্জ ছাড়াও যন্ত্রপাতি ও শ্রমিক স্বল্পতার অভিযোগ তুলে এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করেন তারা।

চট্টগ্রাম বন্দরে স্থবিরতা, বাড়ছে কনটেইনার জট
কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতি, পরিবহন শ্রমিকদের ধর্মঘট এবং বন্দর শ্রমিকদের মিছিল-মিটিং, সমাবেশে স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। এতে বেড়েছে কনটেইনার জট। সামনে টানা ১০ দিনের ঈদের ছুটিতে এই জট তীব্র হতে পারে বলে শঙ্কায় ব্যবসায়ীরা। এ অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য ডেলিভারি নিরবচ্ছিন্ন রাখতে ছুটির সময়ও বিকল্প ব্যবস্থায় খোলা থাকবে বলছে কাস্টমস হাউস। তবে ৬ দিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা খুব একটা কার্যকর হবে না বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা।

হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নির্দেশ
চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিরসনে আরো বেশি আমদানি পণ্য বেসরকারি আইসিডিতে খালাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মতি চায় বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে নিয়মিত নিলাম করে জট নিরসন এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করতে দ্রুত এনবিআরের অনুমতি পেতেও তাগিদ দেয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যানের সাথে বন্দর কর্তৃপক্ষের বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে। দ্রুত পণ্য ডেলিভারি নিশ্চিতে পাঁচটি স্ক্যানার স্থাপন এবং হয়রানি ছাড়া সেবা নিশ্চিতে কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা বাড়াতেও নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান।

এস আলম গ্রুপের ছয় ব্যাংকের পে অর্ডার নিচ্ছে না শিপিং এজেন্টরা
এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ছয়টি ব্যাংকের গ্রাহকরা অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে পারছেন না। সেই সঙ্গে এসব ব্যাংকের পে অর্ডারও নিচ্ছেন না শিপিং এজেন্টরা। এমনকি অন্য ব্যাংকে ফান্ড বা তহবিল স্থানান্তর করতেও পারছেন না ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্দর থেকে পণ্য ডেলিভারি ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক।

চট্টগ্রাম বন্দরে কাটেনি কনটেইনার জট, কমেছে পণ্য খালাস ও বন্দরের জায়গা
চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি পরিস্থিতির উন্নতি হলেও এখনও কনটেইনার জট কাটেনি। সেই সঙ্গে বহির্নোঙরে বেড়েছে ক্রেনহীন জাহাজের জট। কনটেইনার রাখার জায়গা কমে যাওয়ায় পণ্য খালাসও কমেছে। এতে বেড়েছে জাহাজের অবস্থানকাল এবং বহির্নোঙরে জট। তবে, রেলপথে কনটেইনার পরিবহন শুরু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা বন্দর কতৃর্পক্ষের।

ক্ষতির হিসাব দিলে চট্টগ্রাম বন্দর চার্জ মওকুফ করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
টানা চারদিন চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েন আমদানিকারকরা। ক্ষতির হিসাব সঠিকভাবে উপস্থাপন করা হলে চট্টগ্রাম বন্দর চার্জ মওকুফ করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৫ জুলাই) তিনি এসব কথা জানান।