ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।