
কেনো অবতীর্ণ হয়েছিল সূরা কাউসার? জানুন বাংলা উচ্চারণ, অর্থ, তাফসির ও শানে নুজুল
পবিত্র কোরআনের ১০৮তম এবং সবচেয়ে ছোট সুরা হলো সুরা কাউসার (Surah Al Kautsar)। মাত্র ৩টি আয়াত, ১২টি শব্দ এবং ৪২টি বর্ণ নিয়ে গঠিত এই সুরাটি আকারে ছোট হলেও এর তাৎপর্য ও ফজিলত (Virtues of Surah Kausar) অপরিসীম। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের এক কঠিন ও শোকাতুর মুহূর্তে আল্লাহ তাআলা সুরাটি নাজিল করে তাকে সান্ত্বনা ও মহিমান্বিত সুসংবাদ দান করেন (Surah Kausar Bangla Translation and Shan e Nuzul)।

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেয়ার চেষ্টা করবে।’

সুরা বাকারার ২৯ নম্বর আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।’

রেফারি ‘জালিম’, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট: মিশরের স্ট্রাইকার জিকো
যে গোলটি হতে পারত চলতি বিশ্বকাপের অন্যতম সেরা, ফ্রান্সের রেফারি ফ্রাঙ্কোইস লেটেক্সিয়ার ভিএআরের সহায়তায় সেটিই করে দিয়েছেন বাতিল। ম্যাচ শেষে চোখের পানি ধরে রাখতে পারেননি মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। ফরাসি রেফারিকে ‘জালিম’ উল্লেখ করে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি তিনি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে বলেন, ‘নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম পরিকল্পনাকারী।’

বজ্রপাত ও অতিবৃষ্টি থেকে বাঁচতে নবীজি (সা.)-এর শেখানো শক্তিশালী ৪টি দোয়া
বজ্রপাত (Lightning) এবং বজ্রসহ ঝড়ো হাওয়া মহান আল্লাহতালার অসীম শক্তির এক অনন্য নিদর্শন। ইসলামি শরিয়তে বজ্রপাতের গর্জন ও আলোর ঝলকানিকে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে দেখা হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষায় এবং বিপদ-আপদ থেকে নিরাপদ থাকতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) তার উম্মতদের বিশেষ কিছু দোয়া ও তাসবিহ শিক্ষা দিয়েছেন।

ইসলামে আত্মহত্যা মহাপাপ কেন? পরকালীন ভয়াবহ শাস্তি ও জানাজার বিধান
ইসলামি জীবনদর্শনে মানবজীবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পবিত্র আমানত। নিজের জীবন নিজের ইচ্ছামতো শেষ করে দেওয়ার কোনো অধিকার ইসলাম কাউকে দেয়নি। এ কারণেই ইসলামে আত্মহত্যা মহাপাপ (Suicide is a major sin in Islam) হিসেবে গণ্য। পবিত্র কোরআনের সুরা নিসার ২৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, “তোমরা নিজেরা নিজদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু।” আল্লাহর এই বাণী থেকে এটি পরিষ্কার যে, জীবন রক্ষার নির্দেশ স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে এসেছে।

মঙ্গলবার পবিত্র শবে বরাত
আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।