বিশ্বব্যাপী পালিত মে ডে: অধিকার আদায় ও কাজের পরিবেশ উন্নয়নের দাবি
সমাবেশ, র্যালি, বিক্ষোভ আর আটকের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক মে ডে। এসময় তারা মজুরি বৃদ্ধি, অভিবাসীদের অধিকার আদায় ও কাজের পরিবেশ উন্নয়নেরও দাবি জানান। শুধু তাই নয়, মে ডে স্ট্রং কর্মসূচির অংশ হিসেবে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয় পুরো যুক্তরাষ্ট্রে। চিলি, জার্মানি ও তুরস্কে সমাবেশকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা-বাহিনী।