পান্তা ইলিশ
পহেলা বৈশাখে পাতে রাখুন আমের ৩ রকম রাজকীয় ডেজার্ট

পহেলা বৈশাখে পাতে রাখুন আমের ৩ রকম রাজকীয় ডেজার্ট

পহেলা বৈশাখ (Pahela Baishakh) মানেই বাঙালিয়ানার উৎসবে মেতে ওঠা। ঘুরাঘুরি আর আড্ডার পাশাপাশি এদিনের মূল আকর্ষণ হলো জম্পেশ খানাদানা। পান্তা-ইলিশ, হরেক রকম ভর্তা আর গরুর মাংসের ঝোলের পর ভোজনরসিক বাঙালির চাই মিষ্টি মুখ বা ডেজার্ট (Dessert)। বৈশাখের এই তপ্ত দুপুরে অতিথি আপ্যায়নে প্রাণ জুড়াতে আমের তৈরি ডেজার্টের কোনো বিকল্প নেই। কাঁচা ও পাকা আম দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন ৩টি ইউনিক রেসিপি নিয়ে আমাদের আজকের আয়োজন।

শুধু পহেলা বৈশাখে নয়, নিয়মিত পান্তা ভাত খাওয়ার বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

শুধু পহেলা বৈশাখে নয়, নিয়মিত পান্তা ভাত খাওয়ার বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

পান্তা ভাত (Fermented Rice) বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পহেলা বৈশাখ বা গ্রামীণ ঐতিহ্যের ছবি। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, পান্তা ভাত কেবল উৎসবের খাবার নয়, বরং এটি একটি সুপারফুড। গরমের সকালে শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে পেটের জটিল রোগ সারাতে পান্তা ভাতের জুড়ি নেই। রাতভর ভাতে পানি দিয়ে রাখলে যে ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া ঘটে, তা ভাতের পুষ্টিগুণকে বহুগুণ বাড়িয়ে দেয়।

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ সংস্কৃতির অংশ নয়, এদিন ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ সংস্কৃতির অংশ নয়, এদিন ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির অংশ নয় মন্তব্য করে এদিন ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ (সোমবার, ৭ এপ্রিল) সচিবালয়ে একথা বলেন তিনি। ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, 'এসময় ইলিশ খাওয়া মানে আইন লঙ্ঘন করে জাটকা খাওয়া।'

প্রবাসে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রবাসে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ব্যাপক উৎসাহ আর নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন আমিরাত ও ইতালিসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। পোশাকে বাঙালিয়ানা এবং পান্তা-ইলিশের আয়োজনে বিদেশের মাটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাংলার আবহ। বাংলা বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে দেশিয় কৃষ্টি সংস্কৃতি বিদেশিদের ছড়িয়ে দিচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা।

বাঙালি খাবারে সেজেছে রেস্টুরেন্টের মেন্যু

বাঙালি খাবারে সেজেছে রেস্টুরেন্টের মেন্যু

বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ। নানা আয়োজনে বৈশাখকে বরণ করে নিয়েছেন উৎসব প্রিয় বাঙালিরা। সাজসজ্জা, পোশাক, খাবার সবকিছুতে বাঙালিয়ানা আর বৈশাখের আমেজ। ভাত-ভর্তা, মিঠাই, মন্ডা, খই, জিলা‌পি, বাতাসা এসবের পাশাপা‌শি জায়গা ক‌রে নিয়েছে পান্তা-ইলিশ।

সানকি, পান্তা-ইলিশ যেভাবে নগরীর পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলো

সানকি, পান্তা-ইলিশ যেভাবে নগরীর পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলো

বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ উদযাপন আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালিয়ানার ইতিহাস আর ঐহিত্যের সঙ্গে এ উৎসব জড়িয়ে আছে নিবিড়ভাবে। নববর্ষ এলেই চোখের সামনে ভাসে মাটির সানকিতে পান্তা ভাত আর এক টুকরো ইলিশ ভোজনের দৃশ্য। প্রভাতে ইলিশ ভাজা, মরিচ পোড়া, বেগুন ভাজা, আলুভর্তা আর পান্তা ইলিশের পদ না হলে যেন বৈশাখের আমেজই ফিকে হয়ে আসে।