গবেষণায় চুরি ঠেকাতে অভিন্ন নীতিমালা করছে ইউজিসি
শিক্ষা ও গবেষণায় নৈতিকতা, মৌলিকত্ব এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অভিন্ন চৌর্যবৃত্তি প্রতিরোধ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।