পার্টি অফিস

চুরি করা টাকায় ফ্যাসিস্ট দল সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের থেকে লাখ লাখ কোটি কোটি চুরি করা টাকা দিয়ে ফ্যাসিস্ট দল দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা গুম ও খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

নওগাঁয় আ. লীগের পার্টি অফিস গুড়িয়ে দেয়ার চেষ্টা ছাত্র-জনতার
নওগাঁয় আওয়ামী লীগের পার্টি অফিসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার চেষ্টা করে ছাত্র-জনতা। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত পার্টি অফিস প্রায় আধা ঘণ্টা ভাঙচুর করে।