
কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান মেটার
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। একই সঙ্গে নতুন আইনের আওতায় ৫ লাখ ৪৪ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করার তথ্যও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তত্ত্বাবধায়ক বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) শুনানির অনুমতি দিয়েছেন। আপিল শুনানি ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামি, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং এক ব্যক্তির করা চারটি পৃথক রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) শুনানি শুরু হয়েছিল।

৪৩তম বিসিএসে অনুপযুক্ত ২২৭ জন পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন: জনপ্রশাসন মন্ত্রণালয়
৪৩তম বিসিএসে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত হয়েছেন ২২৭ জন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই অনুপযুক্ত প্রার্থীদের যে কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন এবং পুনর্বিবেচনার সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ (বুধবার, ৬ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ব্যারিস্টার এম কাইয়ুম এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরাটাই বাতিল চাওয়া হয়েছে।