ভারতে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত; ছয় আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে পাঁচ তীর্থযাত্রীসহ ছয় আরোহীকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর ) বিকেলে পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটার পর জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।