
ইসরাইলের চাপের মুখে পূর্ব জেরুজালেম থেকে কূটনীতিক প্রত্যাহার, কার্যক্রম সীমিত যুক্তরাজ্যের
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত কনস্যুলেট থেকে কনসাল জেনারেলসহ অধিকাংশ কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাজ্য। তবে ইসরাইল কনস্যুলেটটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার দাবি করলেও যুক্তরাজ্য জানিয়েছে, ভবনটি বন্ধ হচ্ছে না এবং এটি এখন থেকে যুক্তরাজ্য মিশন, জেরুজালেম নামে সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আল-আকসা মসজিদে ৫০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়
অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে এশা ও তারাবিহ’র নামাজ আদায় করেছেন ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মসজিদের প্রবেশপথে ইসরাইলি সামরিক চেকপোস্ট এবং কঠোর পরিচয়পত্র যাচাই সত্ত্বেও এ বিশাল জনসমাগম ঘটে।

পূর্ব জেরুজালেমে গোপনে বসতি নির্মাণ করছে ইসরাইল
গাজায় আগ্রাসন নিয়ে উত্তেজনার আড়ালে অধিকৃত পূর্ব জেরুজালেম আর পশ্চিম তীরে গোপনে অবৈধ বসতি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে ইসরাইল। দখলকৃত ভূখণ্ডে নতুন করে আরও ২২টি অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরাইলি নিরাপত্তা পরিষদ। অন্যদিকে ফিলিস্তিনি বসতিগুলোতে সমানে চলছে আগ্রাসন ও হামলা।

ট্রাম্পের জয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্রের মুসলিমরা!
ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভীতি আর আশার মিশেলে অদ্ভুত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। কেউ মনে করছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের কারণে হুমকির মুখে পড়বে তাদের অধিকার। আবার অনেকের আশা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি রক্ষা করবেন ট্রাম্প।