পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকালে দিকে ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া একটি খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।