শীর্ষ আদালতের দুই বিচারপতিকে বরখাস্ত ঘিরে পোল্যান্ডে অস্থিরতা, রাজপথে পুলিশ
পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থি সরকার এবং জাতীয়তাবাদী বিরোধী শিবিরের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। সংকট চরম আকার নেয়ায় রাজধানী ওয়ারশতে আদালত ভবনের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।