
প্যাডেল রিকশার বদলে নামছে লিথিয়াম ই-রিকশা, পাবেন যারা
চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে, যানজট হ্রাস করতে এবং রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমাতে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা (Lithium battery powered e-rickshaw in Chattogram) চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (Chittagong City Corporation - CCC)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশাচালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন (Mayor Dr. Shahadat Hossain decision) আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিবহন প্রকল্পের ঘোষণা দেন।

অবৈধ অটোরিকশার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে যানজট
ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে অনেক এলাকা থেকে হারিয়ে যাচ্ছে প্যাডেলচালিত রিকশা। কুমিল্লা সিটি করপোরেশনেই চলছে অন্তত ৪০ হাজার অবৈধ অটোরিকশা। এতে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি বাড়ছে যানজটের ভোগান্তি। এ অবস্থায় শহরে দুই সিটের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা সংশ্লিষ্টদের।