প্রতারণার ফাঁদ

ইউরোপের স্বপ্ন দেখিয়ে নেপালে পাচার; প্রতারণার ফাঁদে বাংলাদেশি তরুণরা
ইউরোপের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের নেপালে নিয়ে ছেড়ে দিচ্ছে একটি চক্র। আটকে রেখে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। পাসপোর্ট জিম্মি থাকায় ভয়-আতঙ্কে দিন কাটছে তরুণদের। প্রতারিত হলেও প্রাণনাশের ভয়ে প্রকাশ্যে আসতে পারছেন না অনেকে।

উন্নত জীবনের আশায় অবৈধ পথেই হাঁটছেন শরীয়তপুরের অধিবাসীরা
দালালের খপ্পরে নিখোঁজ অনেকেই
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে একটি চক্র। ভুক্তভোগীদের প্রত্যেক পরিবার থেকে হাতিয়ে নিয়েছে ১৩ থেকে ২০ লাখ টাকা। এদিকে গত ৮ মাস ধরে বিদেশগামী স্বজনদের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। সন্তানের খোঁজ চাইলে নানান হুমকি দিচ্ছে প্রভাবশালী দালাল চক্রটি।