
রেশনিং পদ্ধতিতে মিলছে জ্বালানি তেল, কোন গাড়ি কত লিটার? জেনে নিন তালিকা
দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট (Fuel Crisis) এড়াতে আজ (রোববার, ৮ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে (Rationing System) জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC) যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পাম্পগুলোকে এই নতুন পদ্ধতি কার্যকর করার কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

সয়াবিনের লিটারে ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা নির্ধারণ মিল মালিকদের
আবারও সয়াবিন তেলের দাম বাড়ানো হলো। বোতলজাত সয়াবিনে লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে নতুন দাম ১৭৩ টাকা করা হয়েছে। বেড়েছে পাম অয়েলেরও দাম। আজ (মঙ্গলবার, ১৬ এপ্রিল) মিল মালিকরা নতুন এই দামের ঘোষণা দিয়েছে। তবে আমদানি মূল্য দেখে ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী

লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম
রোজার আগেই লিটারে ১০টাকা কমলো সয়াবিন তেল। এতে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়, আর খোলা তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।