
সিইসির সঙ্গে ইউএন ওমেন প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএন ওমেন-এর সহকারী মহাসচিব ও উপ-নির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বোনজভান্ডারের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ (রোববার, ১৭ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এ, এম, এম, নাসির উদ্দিনের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

ট্রাম্প-শি জিনপিং বৈঠক: ফলপ্রসূ দাবি যুক্তরাষ্ট্রের, সহযোগী হওয়ার আহ্বান চীনের
শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠককে ফলপ্রসূ ও দুর্দান্ত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সম্পর্কোন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। প্রতিদ্বন্দ্বী নয় যুক্তরাষ্ট্রকে চীনের সহযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাম্প। এরপর মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এর আগে বর্ণাঢ্য আয়োজনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ভবনে ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শি জিনপিং।

পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল
দীর্ঘ আলোচনা ও টানাপোড়েনের পর কোনো প্রকার চুক্তিতে না পৌঁছেই পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। ইরানের মেহর নিউজ এজেন্সির তথ্যমতে, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ প্রতিনিধিদলটি আজ (রোববার, ১২ এপ্রিল) পাকিস্তান ছেড়েছেন।

কার্বন ট্রেডিং সিস্টেমে বাংলাদেশ এখনো ফ্রেমওয়ার্ক করতে পারেনি: পরিবেশমন্ত্রী
কার্বন ট্রেডিং সিস্টেমে বাংলাদেশ এখনো ফ্রেমওয়ার্ক করতে পারেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ (বুধবার, ৮ এপ্রিল) সচিবালয়ে প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। আজ (শনিবার, ৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুইস রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির প্রতিনিধি দলের মধ্যাহ্নভোজ
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ ভোজের আয়োজন করা হয়।

সিজেডএম অ্যালামনাই নেতৃবৃন্দের সঙ্গে আফ্রিকান প্রতিনিধি দলের মতবিনিময়
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) জিনিয়াস স্কলার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ সফররত আফ্রিকার দেশ নাইজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন ও গাম্বিয়ার ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) গ্লোবাল এনভায়রনমেন্ট শাখার সিনিয়র বিশেষজ্ঞ মি. ইচিরো আদাচির নেতৃত্বে ৮-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শাহজালালে বিভিন্ন দলের নেতারা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে একটি প্রতিনিধি দল এ সফরে যাবেন। এ তালিকায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবসরপ্রাপ্ত) সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা
নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।