প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় নির্বাচনে সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশ্বস্ত করেন, সব প্রার্থীর জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।

‘সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে সরকার’

‘সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে সরকার’

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আটকে থাকা সৌদি আরব প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সরকার কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কঠোর আইন প্রণয়ন করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কঠোর আইন প্রণয়ন করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পোলট্রি ফিডে অ্যান্টিবায়োটিক মেশানো বন্ধ এবং ফিডের দাম কমানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে অচিরেই এ বিষয়ে সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে।

দুর্গাপূজায় নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দুর্গাপূজায় নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (রোববার, ১১ অক্টোবর) সকাল ৯টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘আমরা এমন বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। কোরআন-হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের হেদায়েত করবেন। আমরা এতে সর্বাত্মক সহযোগিতা করবো।’

আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত

আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত

অন্ধত্ব ও দৃষ্টিশক্তিজনিত সমস্যা মোকাবিলায় নেয়া পাঁচ বছর মেয়াদি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার আগামী পাঁচ বছরে অন্তত ২ কোটি মানুষকে উন্নত প্রাথমিক চক্ষুসেবা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে।

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া আদালতের বিষয় হলেও ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‎‘কোনো উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী সামাজিক উদ্যোগ ও উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। আশা করি, আসামিদের ফিরিয়ে দিতে ভারত দ্রুত ব্যবস্থা নেবে।’

জনগণকে নিয়ন্ত্রণ নয়, নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

জনগণকে নিয়ন্ত্রণ নয়, নিরাপদ রাখতে সাইবার সুরক্ষা আইন: তথ্য প্রতিমন্ত্রী

নিয়ন্ত্রণের জন্য নয় বরং জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘গণমাধ্যমের লেখা বন্ধ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না।’

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার সার্বিক প্রসার ও অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বর্তমান সরকার কর্তৃক গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো দূরদর্শী পদক্ষেপগুলো দীর্ঘদিনের পরিকল্পনার ফসল, যা গত ৭ মাসে বাস্তবায়ন শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।’

ফ্রিল্যান্সিং-এআই প্রশিক্ষণে দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফ্রিল্যান্সিং-এআই প্রশিক্ষণে দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের তরুণদের মেধা, প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘তরুণদের মাদক ও সংঘাত থেকে দূরে রেখে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যেও কাজ চলছে।’

তারেক রহমান-নরেন্দ্র মোদি বসলে এমন কোনো প্রশ্ন নেই যার সমাধান হবে না: ত্রিবেদী

তারেক রহমান-নরেন্দ্র মোদি বসলে এমন কোনো প্রশ্ন নেই যার সমাধান হবে না: ত্রিবেদী

দিল্লি ও ঢাকার সম্পর্কে নানান ‘সমস্যা’ ও ‘চ্যালেঞ্জ’ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব বলে মনে করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘তাড়াহুড়োর কোনো কারণ দেখছেন না’ জানিয়ে তিনি বলেছেন, এর জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

জনগণ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায়: প্রতিমন্ত্রী টুকু

জনগণ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায়: প্রতিমন্ত্রী টুকু

জনগণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, বরং তিনি হুমকি দিচ্ছেন। জনগণ তার ফাঁসির রায় কার্যকর করতে চায়।’