এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা মামলায় বাস চালক সোহেলসহ গ্রেপ্তার ৩
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব) এর বিশেষ অভিযানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধারকৃত মৃত ইসমাইল (৫০) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি বাস ড্রাইভার সোহেল রানাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাসের সুপারভাইজার সাজু (২৮) ও হেলপার মনিরকেও (১৮) কেও গ্রেপ্তার করা হয়েছে।