প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় সাত কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ: সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রীকে তিনদিনের রিমান্ড
মানবপাচার ও সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।