
৪০ বছরের ভেতর সবচেয়ে বড় টাইফুন আঘাতের শঙ্কায় তাইওয়ান
১৯৮৭ সালের পর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় টাইফুন আঘাত হানার শঙ্কায় তাইওয়ান। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে তাইওয়ানের উত্তর উপকূলে আঘাত হানতে পারে টাইফুন বাভি। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়াসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে মুম্বাই, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা।

চীনের উপকূলে যৌথ নৌ মহড়ায় নামছে চীন ও রাশিয়া
আগামী সপ্তাহে চীনের শহর ছিংদাওয়ের উপকূলীয় জলসীমা ও আকাশসীমায় যৌথ মহড়া চালাবে চীন ও রাশিয়ার নৌবাহিনী। আজ (রোববার, ৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জীবাশ্ম জ্বালানির প্রভাবে উত্তপ্ত ইউরোপ; এল নিনো নয়, দাবদাহের কারণ ওমেগা ব্লক
এল নিনো নয়, বিরল আবহাওয়াগত পরিস্থিতি- ওমেগা ব্লকের কারণেই তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের পূর্ব ও পশ্চিমাঞ্চল। এছাড়া আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কার্বন নিঃসরণসহ নানা কারণেও বাড়ছে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এদিকে হিটওয়েভের প্রভাবে শুধু ফ্রান্সেই গেল এক সপ্তাহে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

মাদক কারবারিদের নৌযান লক্ষ্য করে মার্কিন হামলা: নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) এ হামলা চালানো হয়। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভূরাজনৈতিক প্রতিযোগিতায় কৌশলগত প্রভাবের কেন্দ্রবিন্দু সমুদ্রের খাল-প্রণালি
বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডর সমুদ্রের প্রণালি ও খালগুলো। এ পথগুলো দিয়ে চলাচল করতে জাহাজগুলোকে গুণতে হয় লাখ লাখ ডলার টোল। কোনো কোনো দেশ টোল থেকেই বছরে আয় করে ৯ বিলিয়ন ডলারের বেশি। কোথাও আবার কোনো টোলই দিতে হয় না। কিন্তু সেই পথ নিয়ন্ত্রণ করেই প্রভাব খাটানো হয় পুরো বিশ্ব অর্থনীতিতে। এই যেমন মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি বর্তমানে সেই কৌশলগত প্রতিযোগিতারই কেন্দ্রবিন্দু।

প্রশান্ত মহাসাগরে সন্দেহজনক তিন জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরের জলসীমায় সন্দেহজনক তিনটি জাহাজের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারিয়েছে অন্তত তিনজন।

বিদায় পঁচিশ; অভিবাদন ২০২৬
সময়ের পরিক্রমায় বিদায় নিলো আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রকৃতি ও জনজীবনে আগমন ঘটলো নতুন বছরের। প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনার অম্লমধুর স্মৃতি পেছনে ফেলে নতুন স্বপ্ন, নতুন আশা আর আগামীর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো ২০২৬ সাল। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ। ২০২৫-এর বছরজুড়ে নানা ঘটনায় চড়াই-উতরাই থাকলেও সাধারণ মানুষের মাঝে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নতুন বছরকে জানাচ্ছে অভিবাদন।

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জন
পূর্ব-প্রশান্ত মহাসাগরে ৩টি মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের অভিযানে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে । অভিযানের প্রশংসা করে এ অঞ্চলে মাদক চোরাচালান রুখতে আবারও স্থল অভিযানের হুমকি দিলেন ট্রাম্প। এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকায় ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মাদক বহনের সন্দেহে প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন অভিযান
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদকবহনকারী সন্দেহে একটি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে চার মাদক চোরাচালানকারী।

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী চার জাহাজে মার্কিন সেনাবাহিনীর অভিযান
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে, প্রশান্ত মহাসাগরে মাদকবাহী চারটি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ১৪ জন মাদক চোরাচালানকারী। আর একজনকে উদ্ধার করেছে মেক্সিকোর উদ্ধার ও অনুসন্ধানকারীরা।

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন সেনা অভিযান, নিহত ৫
প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মাদকবহনকারী একটি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে এ অভিযান চালানো হয়। এতে নিহত হয়েছেন পাঁচ মাদক চোরাচালানকারী।

প্রশান্ত মহাসাগরে আবারও ফিরে এসেছে ‘ব্লব’; শঙ্কায় বিজ্ঞানীরা
ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রশান্ত মহাসাগর। সামুদ্রিক জীবন ও বৈশ্বিক জলবায়ুতে তীব্র প্রভাবের আশঙ্কায় আছেন বিজ্ঞানীরা। কী নিয়ে এত শঙ্কা?