উপকূলীয় অঞ্চল অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি, তবে বাড়ছে ঝুঁকি
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য উপকূলীয় এলাকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকা থেকে বছরে ৭ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তবে এসব অঞ্চল ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্থিতিশীলতায় বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগ করা হলে বিনিয়োগের তুলনায় সর্বোচ্চ ২০ গুণ বেশি সুফল পাওয়া সম্ভব বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।