প্রশ্নোত্তর পর্ব

শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দের লক্ষ্য, আসছে ‘এডু-আইডি’: সংসদে প্রধানমন্ত্রী
শিক্ষা খাতে ৪৩টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার—এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য চালু করা হচ্ছে অনন্য ডিজিটাল পরিচয় ‘‘এডু-আইডি’’।’

গ্যাস উত্তোলনে ১৭টি কোম্পানি আগ্রহ জানিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য বিশ্বের ১৭টি কোম্পানি আগ্রহ জানিয়েছে। জাতীয় সংসদে আজ (মঙ্গলবার, ৭ মে) সংসদে স্বতন্ত্র সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।