
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদানের নতুন তারিখ ঘোষণা মন্ত্রণালয়ের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ (Primary Assistant Teacher Recruitment 2025)-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (District Primary Education Office) যোগদান করতে হবে। আজ (রোববার, ২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে (Primary Assistant Teacher Joining Date 2026 Announced)।

অক্টোবরে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান, পদায়নের পর ট্রেনিং
আগামী ২৯ অক্টোবর প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান সম্পন্ন হবে। আজ (শনিবার, ১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে কাল
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান আগামীকাল (বুধবার, ১৫ জুলাই) সকাল ১০টায় আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগপ্রাপ্তদের পদায়নে চার স্তরের কমিটি গঠন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।

কাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল (শনিবার, ২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে। আজ (শুক্রবার, ২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার; ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এ পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে: নতুন নীতিমালা জারি
প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরে হবে।

স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, সাপ্তাহিক ছুটি বাদে বছরে ছুটি কত দিন?
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি (Academic Calendar 2026) সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (Ministry of Primary and Mass Education)। নতুন এই সংশোধিত তালিকা অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে মোট ৬৭ দিন (67 Days Holiday) ছুটি ভোগ করতে পারবে।

রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু
অবশেষে রমজান মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ নয়, কবে প্রকাশ হবে জানালো মন্ত্রণালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের (Primary Assistant Teacher Recruitment) লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না। তবে নিয়োগপ্রত্যাশীদের জন্য সুখবর হলো, চলতি সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত এই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’; মন্ত্রণালয়ের কঠোর বার্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে অবিলম্বে কাজে যোগদান করে শিক্ষার্থীদের ৩য় প্রান্তিকের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে। অন্যথায় এ ধরণের শৃঙ্খলা-বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১তম গ্রেড দেয়ার আশ্বাস সরকারের; প্রজ্ঞাপন ছাড়া মানতে রাজি না প্রাথমিক শিক্ষকরা
আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড দেয়ার আশ্বাসে দিয়েছে সরকার। আজ (সোমবার, ১০ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপন ছাড়া এ আশ্বাস মানবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। যদিও আপাতত আন্দোলন স্থগিত করেছেন তারা। একইসঙ্গে খুব দ্রুতই নতুন কর্মসূচি দেয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।