টরন্টোর উপ-নির্বাচনে লড়াইয়ে ২ বাংলাদেশি বংশোদ্ভূত
কানাডার টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্টে প্রাদেশিক উপ-নির্বাচনে ভোট ৩ সেপ্টেম্বর। বাংলাদেশি ডলি বেগমের পদত্যাগে শূন্য হওয়া আসনে এবার জমে উঠেছে লড়াই। প্রার্থীদের মধ্যে দুই বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুণ অথবা আহসানুল হাফিজের জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন বাঙালি কমিউনিটির নেতারা।