Recent event
প্রিজনভ্যান
কাল বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির

কাল বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে। প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করে তার ভক্ত-সমর্থকরা। পুলিশের সাথে সংঘর্ষের জেরে আহত হয় অনেকে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় এক আইনজীবীকে। প্রতিবাদে আগামীকাল (বুধবার, ২৭ নভেম্বর) বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি।