প্রিন্সেস ডায়ানা

২৯ বছর পরও কাটেনি প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে বিতর্ক
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন করে আলোচনায় ব্রিটিশ রাজপরিবার। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর দেয়ার সময় তৎকালীন প্রিন্স চার্লসকে উচ্ছ্বসিত মনে হয়েছিল- এমনটাই দাবি ডায়ানার ভাই আর্ল স্পেন্সারের। যদিও, তা নাকচ করে দিয়েছে বাকিংহাম প্যালেস। সম্প্রতি ডায়ানাকে নিয়ে প্রকাশ হতে যাওয়া বই ঘিরে এ ধরণের মতবিরোধকে দুঃখজনক বলছেন ব্রিটেনবাসী।

প্রিন্সেস ডায়ানার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ট্রাম্প; পাঠাতেন গোলাপ-অর্কিড
ছয় বছর বয়সে মায়ের কাছ থেকে ব্রিটিশ রাজপরিবারের প্রতি আগ্রহ থেকে একসময় প্রিন্সেস ডায়ানার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিয়মিত গোলাপ ও অর্কিড পাঠানোয় বেশ উদ্বিগ্নও হয়ে পড়েছিলেন ডায়না। তবে সেই রাজ পরিবারের সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরি হয়নি। বরং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্রিটেনে দু’বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।