Recent event
প্রয়াণ
বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির প্রয়াণ

বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির প্রয়াণ

ভারতের কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। গতকাল (সোমবার, ২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মারা যান। বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা শোলে-তে জেইলর চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি। অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তার ভাতিজা অশোক আসরানি। মৃত্যুকালে আসরানির বয়স হয়েছিল ৮৪ বছর।

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলীর প্রয়াণ

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলীর প্রয়াণ

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর (এমিরেটাস) ড. এম শমশের আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুলের প্রয়াণ

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুলের প্রয়াণ

চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। আজ (রোববার, ২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর প্রয়াণ

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর প্রয়াণ

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাকের প্রয়াণ

জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাকের প্রয়াণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (রোববার, ৪ মে) বিকেলে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।