
ঢাকায় নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দাম, ক্রেতারা অস্বস্তিতে
সংযমের মাসে যেন অসংযমী নিত্যপণ্যের বাজার। হঠাৎ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। রমজানের দ্বিতীয় দিনেও শসা, টমেটো, গাজর, ফুলকপি কিনতে হচ্ছে প্রথম রোজার মতোই বাড়তি দামে। এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। মানভেদে বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কোনো কোনো বাজারে তা ছুঁয়েছে ১৪০ টাকা। এদিকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার পাশাপাশি আমদানি করা রসুনের দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা।

রাজশাহীর বাজারে ফলের দাম চড়া; ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের
রাজশাহীর বাজারে দেশি ও বিদেশি সব ধরনের ফল বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে মৌসুমি ফলের সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতারা অভিযোগ করছেন বাজার সিন্ডিকেট ও খুচরা বাজারে অতিরিক্ত দাম নেয়ার জন্য ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক সপ্তাহের ব্যবধানে অনেক ফলের দামই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।