
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

আসিয়ান বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট, বেইজিংকে হুঁশিয়ারি রুবিওর
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিক অঙ্গনে ছায়া ফেলেছে। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা; ফিলিপাইন-চীনের পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার জেরে মঙ্গলবার ফিলিপাইন ও চীন একে অপরের রাষ্ট্রদূতকে তলব করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শক্তিশালী টাইফুনের আশঙ্কায় পূর্ব এশিয়া; ফিলিপাইনে ভূমিধসে নিহত ১৫
কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসের সূত্রপাত করেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ধেয়ে আসা এই টাইফুনের জন্য পূর্ব এশিয়ার বিভিন্ন অংশ প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিপাইনে রাজনৈতিক উত্তেজনা; দুতের্তে-ঘনিষ্ঠ সিনেটরের পক্ষে হাজারো মানুষের বিক্ষোভ
ফিলিপাইনের প্রভাবশালী একটি ধর্মীয় গোষ্ঠীর হাজারো সদস্য মঙ্গলবার রাজধানী ম্যানিলায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের ঘনিষ্ঠ মিত্র এবং প্রভাবশালী চার্চ ‘ইগলেসিয়া নি ক্রিস্টো’র (আইএনসি) সদস্য সিনেটর রোদান্টে মার্কোলেতার সম্ভাব্য গ্রেপ্তার ঠেকাতে এই কর্মসূচির ডাক দেয়া হয়।

স্কুলে গুলি চালানোর ঘটনায় ভিডিও গেমের প্রভাব; ব্যবস্থা নিলো ফিলিপাইন সরকার
স্কুলে গুলি চালিয়ে তিন শিক্ষার্থীকে হত্যার ঘটনার পর ‘গোরবক্স’ নামের একটি গেমিং অ্যাপ সাময়িকভাবে বন্ধ করেছে ফিলিপাইন সরকার। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিরল স্কুল শুটিংয়ের ঘটনায় জড়িত এক কিশোর নিয়মিত এই গেমটি খেলতো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৪৬
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আজ (বুধবার, ১০ জুন) ধসে পড়া একটি সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

আজ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে ফিলিপাইন
বাংলাদেশি নাগরিকদের জন্য আজ থেকে ই-ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে ফিলিপাইন। পর্যটনের উদ্দেশে গমনে ইচ্ছুকদের আগের স্টিকার ভিসা ইস্যু বন্ধ করে দিচ্ছে দূতাবাস। এখন থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা জারি
ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

স্যাটেলাইট চিত্রে স্থাপনার অস্তিত্ব; পরক্ষণেই গায়েব, দক্ষিণ চীন সাগরে নতুন রহস্য
দক্ষিণ চীন সাগরের অত্যন্ত বিতর্কিত ‘স্কারবরো শোল’-এর প্রবেশপথে গত সপ্তাহে একটি রহস্যময় স্থাপনার উপস্থিতি ধরা পড়েছে। রয়টার্সের সংগ্রহ করা স্যাটেলাইট চিত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও পরের ছবিগুলোতে দেখা গেছে যে সেটি আর সেখানে নেই। ফিলিপাইন গতকাল (বুধবার, ৩ জুন) জানিয়েছে, তারা এই নতুন কাঠামোর খবরটি খতিয়ে দেখছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ চীন সাগরে সহযোগিতা বাড়ানোর ঘোষণা ফিলিপাইন-ভিয়েতনামের
দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রাজনৈতিক-নিরাপত্তা এবং সামুদ্রিক সুরক্ষা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিপাইন ও ভিয়েতনাম। দুই দেশ তাদের বর্তমান ‘কৌশলগত অংশীদারত্ব’ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে ‘উন্নত কৌশলগত অংশীদারত্বে’ (এনহ্যান্সড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) রূপান্তর করতে একমত হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিপাইন সিনেটে গুলির শব্দ, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন
ফিলিপাইনের সিনেট ভবনের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। বুধবার রাতে সিনেট প্রেসিডেন্ট অ্যালান পিটার কায়েতানো নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত এক সিনেটরকে গ্রেপ্তার প্রচেষ্টাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে চলা উত্তজনা ও বিশৃঙ্খলার মধ্যে এই গুলির ঘটনা ঘটলো। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।