ফ্র্যাঞ্চাইজি
আইপিএল ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি: দেখে নিন কার ম্যাচ কখন ও কোথায়

আইপিএল ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি: দেখে নিন কার ম্যাচ কখন ও কোথায়

ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)-এর লিগপর্বের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত (বৃহস্পতিবার ২৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ এই সূচি নিশ্চিত করে। পূর্বপরিকল্পিত সময়ের চেয়ে দুই দিন পিছিয়ে আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মাঠের লড়াই, যা চলবে ৩১ মে পর্যন্ত। ২৪ মে পর্যন্ত চলবে লিগপর্বের শ্বাসরুদ্ধকর লড়াই।

কত হাজার কোটিতে বিক্রি হলো আরসিবি ও রাজস্থান রয়্যালস, নতুন মালিকানায় কারা?

কত হাজার কোটিতে বিক্রি হলো আরসিবি ও রাজস্থান রয়্যালস, নতুন মালিকানায় কারা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ইতিহাসে বাণিজ্যিক বিপ্লব ঘটে গেল। টুর্নামেন্টের অন্যতম দুই সফল ও জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) রেকর্ড মূল্যে নতুন মালিকানায় হস্তান্তরিত হয়েছে। মার্কিন ও ভারতীয় করপোরেট জায়ান্টদের এই বিশাল বিনিয়োগ আইপিএলের বৈশ্বিক শক্তিকে আরও একবার প্রমাণ করল।

দ্য হান্ড্রেডের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজ

দ্য হান্ড্রেডের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এর আসন্ন প্লেয়ার্স নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার এবারের নিলামে নাম লিখিয়েছিলেন। আগামী ১১ ও ১২ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে লন্ডনের পিকাডিল্লি লাইটসে।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ভারতীয় দাপট; বিপাকে পাকিস্তানি ক্রিকেটাররা

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ভারতীয় দাপট; বিপাকে পাকিস্তানি ক্রিকেটাররা

ভারতীয় মালিকানার দাপটে বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগ থেকেই ছিটকে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা। এবার তাদের জন্য বন্ধ হতে যাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘দ্য হান্ড্রেড’ এর দুয়ারও।

তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল; সময়সূচি জানালো বিসিবি

তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল; সময়সূচি জানালো বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নারী বিপিএল (Women's BPL T20)। গতকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রাজশাহীতে বিপিএলের ট্রফি হাতে ওয়ারিয়র্সরা; খেলোয়াড়দের বরণে ‘জাঁকজমক’ আয়োজন

রাজশাহীতে বিপিএলের ট্রফি হাতে ওয়ারিয়র্সরা; খেলোয়াড়দের বরণে ‘জাঁকজমক’ আয়োজন

১৯৯৯ এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেট আরও একবার উৎসবের নগরীতে পরিণত করলো পুরো রাজশাহীকে। বিপিএলের ট্রফি নিয়ে শান্ত-মুশফিকরা হয়ে উঠলেন হ্যমিলিয়নের বাসিওয়ালা। প্রথম বারের মতো বিপিএলের ট্রফির ‘রোড-শো’ উদযাপনে তাই পথে নেমে এলেন শিশু, কিশোর, বৃদ্ধসহ রাজশাহীর সব বয়সী ক্রিকেট প্রেমীরা। এ ট্রফি রাজশাহীর ক্রিকেটারদের আরও উৎসাহী করবে বলে আশা রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। এদিকে দর্শকদের পাশাপাশি মুশফিকের কণ্ঠেও যেন একই সুর— চান রাজশাহী ও বগুড়ার মাটিতে বিপিএলের আয়োজন। রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার কথা বলছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষও।

বিগ ব্যাশে নতুন নিয়ম: যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না!

বিগ ব্যাশে নতুন নিয়ম: যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না!

টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ বদলে দিতে বরাবরই নতুন সব চমক নিয়ে আসে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (Big Bash League - BBL)। আগামী ২০২৬-২৭ মৌসুম (BBL|16) থেকে দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে চালু হচ্ছে সম্পূর্ণ নতুন এক নিয়ম— ‘ডেজিগনেটেড ব্যাটার ও ফিল্ডার’ (Designated Batter and Fielder Rule)।

পিএসএলে যোগ হলো হায়দরাবাদ-শিয়ালকোট, বাড়লো পরিসর

পিএসএলে যোগ হলো হায়দরাবাদ-শিয়ালকোট, বাড়লো পরিসর

দুই নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ ও শিয়ালকোটের আত্মপ্রকাশে নতুন যুগে প্রবেশ করেছে পাকিস্তান সুপার লিগ। নতুন ফ্র্যাঞ্চাইজির মিলিত বার্ষিক ফি ৩.৬ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (পিকেআর) দাঁড়িয়েছে। যা বিদ্যমান ছয়টি দলের মোট ফি’র তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল, মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কা

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল, মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কা

২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। এবারের আসরে নিলাম থেকে বেশ ভালো স্কোয়াড সাজিয়েছে প্রায় সব দল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নাম প্রত্যাহার করেছেন কয়েকজন। ফলে এবারের আসরে মানসম্পন্ন বিদেশি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ওসমান হাদির প্রতি শ্রদ্ধায় রাজশাহী ওয়ারিয়র্সের অভিনব উদ্যোগ

ওসমান হাদির প্রতি শ্রদ্ধায় রাজশাহী ওয়ারিয়র্সের অভিনব উদ্যোগ

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের। নিজেদের অফিসিয়াল জার্সি হাদিকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দেশের কথা বিবেচনা করেই দল পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজি, প্রত্যাশা আশরাফুলের

দেশের কথা বিবেচনা করেই দল পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজি, প্রত্যাশা আশরাফুলের

বিপিএল থেকে বিশ্বকাপ। টি-টোয়েন্টির আবহে এখন বাংলাদেশ ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট থেকেই টাইগার ক্রিকেটারদের প্রস্তুত হতে হবে বিশ্বমঞ্চের বড় খেলার জন্য। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের তাই প্রত্যাশা করেন, দেশের কথা বিবেচনা করেই বিপিএল দল পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ, খেলবেন হোবার্টে

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ, খেলবেন হোবার্টে

অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের আসন্ন আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে তার দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হতে চলেছে তার।