ফ্লাইট বিপর্যয়
‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’

‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’

যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে না পারা যেসব বাংলাদেশি কর্মীর আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে, তারাও পরবর্তী সময়ে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাদের প্রবেশের অনুমতি ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে ‘সিঙ্কহোল’, বন্ধ উড়োজাহাজ চলাচল

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে ‘সিঙ্কহোল’, বন্ধ উড়োজাহাজ চলাচল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লা গার্ডিয়া বিমানবন্দরের একটি রানওয়েতে বিশাল গর্ত বা ‘সিঙ্কহোল’ দেখা দেয়ায় বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে উড়োজাহাজ ওঠানামা। সকালে নিয়মিত পরিদর্শনকালে রানওয়েটির কাছে এই গর্তটি শনাক্ত করেন বিমানবন্দরের কর্মীরা। এর ফলে অভ্যন্তরীণ রুটের বহু ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।