
এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা
সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

শাহজালালে ‘বডি-ওর্ন ক্যামেরা’র সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন
হজরত শাহজালাল বিমানবন্দরে ‘বডি-ওর্ন ক্যামেরা’র সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। যাত্রীদের সম্পত্তি রক্ষা, লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং দায়ী স্টেশন বা ব্যক্তিদের শনাক্তকরণের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ কার্যক্রম চালু করেছে। আজ (রোববার, ২১ ডিসেম্বর) বিকেলে বিমান এয়ারলাইন্সের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।