প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনি পরিদর্শন করেছেন পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহের সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ১৩ নং ওয়ার্ডের বাশবাড়ি কলোনির সবুজায়ন পরিদর্শনে আসেন তিনি।