বসন্ত বরণ

নেদারল্যান্ডসে বসন্ত বরণ: ২ লাখ ফুলে ছেয়ে গেছে আমস্টারডাম মিউজিয়াম স্কয়ার
বসন্ত বরণের অংশ হিসেবে নেদারল্যান্ডসে বসেছিল টিউলিপের মেলা। বর্ণিল রঙের ২ লাখ ফুলে ছেয়ে যায় আমস্টারডামের মিউজিয়াম স্কয়ার। এতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। উৎসবটি থেকে বিনামূল্যে ১০ টি ফুল সংগ্রহের সুযোগও পান তারা। বিশ্বের শীর্ষ টিউলিপ উৎপাদনকারী দেশটিতে পুরো বসন্ত জুড়েই থাকে ব্যতিক্রমী নানা আয়োজন।

বসন্ত বরণে সেজেছে সারাদেশ, পর্যটন স্পটগুলোতে ভিড়
রাজধানীর বাইরে সারাদেশে ঋতুরাজ বসন্তকে বরণে চলছে নানা আয়োজন। বাসন্তী বসনে তরুণ-তরুণীদের দেখা যায় ঊচ্ছ্বাসমুখর। সংগীত, নৃত্য, আবৃত্তিতে ছড়িয়ে দেয়া হয় বসন্তের রং। বসন্ত বরণ, ভালোবাসা দিবস একইসঙ্গে সরকারি ছুটির দিন হওয়ায় ভিড় বেড়েছে বিভিন্ন পর্যটন স্পটে।