
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের ব্যাগ দেয়ার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী শরিফুল
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ প্রদান করা হবে। এ উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ দেয়ার পরিকল্পনা রয়েছে।

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং শিগগিরই বন্ধ পাটকলগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আজ (শনিবার, ১৪ মার্চ) পিরোজপুরে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পাটপণ্য রপ্তানিতে করছাড় ও নগদ সহায়তা দিচ্ছে সরকার
কাঁচা পাট রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে পাটপণ্য রপ্তানি বাড়াতে কর ছাড় ও নগদ সহায়তা দিচ্ছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।