বহির্নোঙর

চট্টগ্রাম বন্দরে ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাবিক নিহত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজে এক নাবিকের ছুরিকাঘাতে আরেক নাবিক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের চার্লি বহিনোঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাবিকের নাম রাফি সং কালাহান। তিনি থাইল্যান্ডের নাগরিক।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর ছিঁড়ে দুই জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর ছিঁড়ে গিয়ে সার ও মসুর ডালবাহী দুইটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারের নোঙর সরে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে সংঘর্ষ হয়।